Monday, February 2, 2009

বালক - বালিকা (২য় পর্ব)



 

শুনছ বালিকা? হ্যা, তোমাকেই বলছি,
পার্কের কোণে, বেঞ্ছিতে বসে, আয়েশে বাদাম খাচ্ছ।
যে বালকের ধর হাত,
তাকে বাদ দিয়ে কার সাথে ফোনে, কাটাও সারা রাত?
যার চোখে রাখ চোখ,
তাকে চোখে রেখে মনে কেন ভাসাও, অন্য কারো মুখ?
তোমার স্বপ্নে কত বালককে, রাখ তুমি বিভোর,
জানে কি তারা, ভেতরে তুমি কি দারুন স্বার্থপর?
ভালবাসার মুখে চুন-কালি মেখে তুমি, মুখে মেখেছ হাসি
জেনো, নারী জাতিকে কলঙ্কিত করে, নিজে হয়েছ পাপী।

হ্যা বালক, শুনতে পাচ্ছ কি?
আপন ভুলে ছলনার জালে, জড়াচ্ছ কেন তুমি?
ভেবেছ বালিকা শুধুই তোমার, তুমি শুধুই তার?
আসলে যে তুমি সেই বালিকার, অলিখিত পাহারাদার।
বালিকার লাগি উতলা কেন? কেন হৃদয় অস্থির?
ভেবে তুমি নও কম কোনদিকে দেখ, পেছনে বালিকার ভীড়।

আর জেনে রাখ,
ভালবাসা নয় বালক - বালিকার তাড়াহুড়ো করে পাওয়া,
ভালবাসা হল সময় প্রবাহে অজান্তে হয়ে যাওয়া।

No comments:

Post a Comment