Saturday, September 15, 2012

ভস্ম থেকে ভাষা


সারি সারি কত কৃষকের দল কাধে বয়ে হাল,
ক্ষেতের পানে হেঁটে চলে, অবিরাম বেসামাল।
মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত বহায়ে হায়,
তারা সুনিপুণ হাতে ভবিষ্যতের বীজ বুনে যায়।

যা ছিল কৃষকের আর্তনাদ আর না শোনা কলতান -
মুহুর্তেই হয়ে ওঠে উন্মাতাল, অবিনশ্বর এক গান।
এ যেন রক্ত থেকে জন্ম নেয়া রক্তাক্ত, মুক্তির এক পথ
বিশ্বের বুকে একদল নির্ভিক কৃষকের, অস্তিত্বের শপথ,

হে কৃষক,
ঝেড়ে ফেলে সব কাতরতা আর ঝেড়ে ফেলে সব ভয়
আগুনের বীজ বুনেছিলে যা, তা আজ ফসলময়।
ফসলের পানে চেয়ে কেন মা কর কান্নাকাটি?
আগুনের ক্ষেতে ভস্ম ফলবে না তো ফলবে আর কি?

আগুনের বীজ বুনেছিলে যারা, দেখালে মোদের আশা
মনে আছে আজও ওই ভস্ম থেকেই জন্মেছিল এই ভাষা।

নতুন করে বাংলাদেশ জেগে ওঠো তুমি


আমি তোমার নামটা জানি একটু আধটু চিনি
খুঁজতে নেমে আমি তোমায় স্বপ্ন দিয়ে কিনি
সাধ জাগে তাই তোমার হাসি রক্ত দিয়ে কিনি
নতুন করে বাংলাদেশ জেগে ওঠো তুমি।

রাত দুপুরে বুঝতে পারি খুঁজতে গেছে ঘুম
প্রজাপতির ডানায় খুঁজি বিপন্ন বাসভূম
নদীর কাছে পায় না নদী চোখের ভেতর খুঁজি
বাধলে লড়াই তোমায় আমি দারুন করে বুঝি
একাত্তরের কাছে তো তাই আকাশ-পাতাল ঋণী
সাধ জাগে তাই তোমার হাসি রক্ত দিয়ে কিনি
নতুন করে বাংলাদেশ জেগে ওঠো তুমি।

ভর দুপুরে পায় না বলে সেই রোদটা খুঁজি
নানা রঙের শকুন বিলায় বেঁচে ওঠার পুঁজি
পুঁজির লোভে নিজকে বিকায় নষ্ট জীবির দলই
ত্রিশ কোটি বাহুতে আগুন এইটুকু সম্বল
একাত্তরের কাছে তো তাই হাজার বছর ঋণী
সাধ জাগে তাই তোমার হাসি রক্ত দিয়ে কিনি
নতুন করে বাংলাদেশ জেগে ওঠো তুমি।

ডাউনলোড লিঙ্কঃ
http://www.mediafire.com/?topajjbk44yj1ht

ফোনেটিকে "অভ্র কিবোর্ড"-এর বিকল্প 'গুগল ট্রান্সলিটারেশন'



ওয়েবে বাংলা লেখার জন্য অন্যতম জনপ্রিয় টুল "অভ্র কিবোর্ড". ইংরেজি কিবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লেখাকে অনেকটা সহজ করে দিয়েছে এই অভ্র. কিন্তু সম্প্রতি একে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলো গুগল. গুগল নিয়ে এসেছে তাদের নিজস্ব বাংলা ফোনেটিক কিবোর্ড যা গুগল অক্ষরীকরণ ব্যবস্থা বা Google Transliteration System নামেও পরিচিত. আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই-

সুবিধা:
১. এর কিবোর্ড ম্যাপিং আরো বেশি ব্যবহারবান্ধব. আপনি যেই শব্দ যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবেই লিখলে গুগল তাকে আপনার কাঙ্খিত শব্দে পরিণত করে দিবে. তাতে আপনার লেখার গতি বেড়ে যাবে কয়েক গুন.
উদাহরণ: s+w+a+v+a+b+i+k = স্বাভাবিক (অভ্র)
s+h+a+v+a+b+i+k = স্বাভাবিক (গুগল)

২. উন্নত সাজেশন ব্যবস্থা. আপনার প্রতিটি অক্ষর লিখার সাথে সাথে গুগল তাদের ডাটাবেস থেকে সম্ভাব্য শব্দে লিস্ট দিবে. এতে করে আপনার বানান ভুলের সম্ভাবনা একেবারে কমে যাবে.
উদাহরণ: u+d+a+h+o+r+o+N = উদাহর (অভ্র)
u+d+a+h+o+r+o+n = উদাহর (গুগল, এখানে 'উদাহর' => 'উদাহর' হয়ে গেছে)

৩. গুগল ঘন ঘন ব্যবহৃত শব্দগুলোকে বেশি প্রধান্য দেয়. এতে লেখা আরো সহজ হয়ে যায়.
উদাহরণ: আমি যদি একবার udarohon = উদাহর লিখি তাহলে সে পরবর্তীবার udarohon = উদাহর সাজেস্ট না করে 'উদাহর' সাজেস্ট করবে. 


অসুবিধা:
১. এখানে বাক্যের শেষে দাড়ি(|) দেয়ার কোনো ব্যবস্থা নেই. আপাতত ফুলস্টপ(.) দিয়েই কাজ চালাতে হবে.

২. নিজের পছন্দ মতো শব্দের উপর চন্দ্রবিন্দু(ঁ) দেয়া যাচ্ছে না আপাতত. আপনারা কেউ পারলে জানাবেন.

টেস্ট:
নিচের লিঙ্ক থেকে বাংলা কিবোর্ডটি টেস্ট করে দেখতে পারেন. ভালো লাগলে নিচের ডাউনলোড সেকশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন.

ডাউনলোড:

ইনস্টল:
ইনস্টলেশন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.