Sunday, June 29, 2008

আহা কি বরষা!!! আমার মেজাজ খারাপ ...


আহা কি শৈল্পিক বরষা!!! ঘরে বসে বৃষ্টি পড়া দেখতে ভালই লাগছিল। কিন্তু ঢাকা শহরে বৃষ্টির দিনে বাসায় বসে থাকা যতটা আনন্দের, বাইরে বের হওয়া ততটাই বিরক্তিকর।

সকালে স্বর্গীয় ঘুমের জন্য ভার্সিটির ৮ টার ক্লাশ মিস করলাম। ভাবলাম যাই হোক ১১ টার ক্লাশটা করতেই হবে। ১০ টায় বাসা থেকে বের হলাম বাসের কাউন্টারের উদ্দেশ্যে। রাস্তায় প্রায় এক হাটু পানি পাড় হয়ে কাউন্টারে গিয়ে দেখি সেখানে আমার আগে আরো প্রায় ১৫০ লোক দাড়িয়ে আছে। কোনো বাস নেই। মোহাম্মাদপুর থেকে মহাখালি যাওয়ার জন্য ওয়ান লাইন আর তরঙ্গ ছাড়া আর কোনো বাস সার্ভিস নেই। ১০:৪৫ পর্যন্ত দাঁড়িয়ে থেকে বুঝলাম বাস আসবেনা। এর মধ্যে যে CNG খুজি নাই তাও না। কিন্তু কোনো CNG-ই পেলাম না। ওয়ান লাইন-এর এই অবস্থা দেখে আর তরঙ্গের কাউটারে যাওয়ার ইচ্ছেও আর হল না। ভাবলাম শ্যামলী যাই। সেইখানে লেগুনা যদি পাওয়া যায়।

যেই ভাবা সেই কাজ। কিন্তু কিসের কি? মিরপুর রোডের সব গাড়িগুলো যেন ছবির মত স্থির হয়ে গেছে। আগায়-ও না, আবার পিছায়-ও না। সেইখানে আরো আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন ঘড়িতে দেখলাম ১১:৩০ বাজে তখন বুঝলাম আজ আর ভার্সিটি গিয়ে কাজ নাই। এখন রওনা দিলেও ১২:১৫ আগে পৌছতে পারবনা। ক্লাশ বাং। সুতরাং বাদ। ঘরের ছেলে ঘরেই ফিরে যাও, আর বৃষ্টির অপরূপ সৌন্দর্য উপভোগ কর।
আমি তাই করলাম।

বৃষ্টির দিনে এইটাই যেন ঢাকা শহরের নিয়ম হয়ে গেছে। সবাই এই নিয়ম মেনে চলে। আমি-ই বা এই নিয়ম ভাঙ্গি কি করে?